PriyoKhobor-PNG
শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:১৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া সারিয়াকান্দিতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

দৈনিক গণআওয়াজ
মে ১২, ২০২৬ ৮:১৫ অপরাহ্ণ
| 83
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে ফুল মিয়া (৩৬) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে ২০২৬) দুপুরে উপজেলার শানবান্দা বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফুল মিয়া সোনাতলা উপজেলার পূর্ব সুজাইতপুর শ্যামড়াপাড়া গ্রামের চান্দু মিয়া সরকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ফুল মিয়া জীবিকার তাগিদে সারিয়াকান্দি উপজেলার শানবান্দা বিলে ধান কাটতে যান। দুপুরের দিকে হঠাৎ আকাশে কালো মেঘ জমে বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু পথিমধ্যে সৈয়দ আহমেদ কলেজ শিহিপুর বটতলা এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় এলাকাবাসী জানান, ফুল মিয়া ছিলেন পরিশ্রমী কৃষক। তার অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোক বিরাজ করছে।

এদিকে চলতি মৌসুমে বজ্রপাতের ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় আবহাওয়া খারাপ হলে খোলা মাঠে কাজ না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ  রাজশাহী তানোর থানায় আইন-শৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা, প্রশংসায় ওসি এস এম মাসুদ পারভেজ।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST