PriyoKhobor-PNG
মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৪৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

হেমায়েতপুরে নিউ আইডিয়াল স্কুলে বিশ্ব মা দিবস উদযাপন

দৈনিক গণআওয়াজ
মে ১২, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ণ
| 109
Link Copied!

খন্দকার জাহাঙ্গীর হুসাইনঃ

সাভারের হেমায়েতপুরে অবস্থিত সুনামধন্য নিউ আইডিয়াল স্কুলের আয়োজনে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বিশ্ব মা দিবস। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দার্শনিক, লেখক ও বহুমাত্রিক অভিনেতা আলহাজ্ব আবুল কালাম, যিনি নারী ও শিশু বান্ধব হিসেবে পরিচিত এবং হেমায়েতপুর সেন্ট্রাল হাসপাতালের পরিচালক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আসমা ইয়াসমিন (আলোকিত নারী) ও সেলিব্রেটি সাথী ইসলাম।

 

বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন খন্দকার হাছিনা (গর্বিত মা) ও রাজরানী রিমা। এছাড়াও ফুটফুটে শিশু তাহিয়া, সাফিয়া, জাকারিয়াসহ একঝাঁক শিশু তারকা অনুষ্ঠানে অংশ নেয়। বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. শারমিন, হেমায়েতপুর সেন্ট্রাল হাসপাতাল। সঞ্চালনায় ছিলেন নিউ আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আফাজ উদ্দিন।

 

বক্তারা তাদের বক্তব্যে মায়ের অধিকার, মায়ের স্বাস্থ্য, সন্তানের শিক্ষা ও সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, “মায়ের অধিকারই প্রথম অধিকার।” পাশাপাশি মায়েদের সুরক্ষায় সরকারের আরও দায়িত্বশীল ভূমিকা গ্রহণের আহ্বান জানানো হয় এবং বৃদ্ধাশ্রমের পরিবর্তে পরিবারে মায়ের সম্মানজনক অবস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান শিক্ষক আফাজ উদ্দিন মায়ের প্রতি ভালোবাসা নিবেদিত একটি গান পরিবেশন করলে উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হন। পরে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

 

আরও পড়ুনঃ  মদনে বালালী বাগমারা দুপুর ২টা ৩৭ মিনিটের আগেই তালা ছিলনা জাতীয় পতাকা খন্দকার আব্দুর রাজ্জাক দাখিল মাদ্রাসা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST