PriyoKhobor-PNG
সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:০৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

শিক্ষার্থীদের স্বস্তিতে ‘মহানগর নবদিগন্ত’ এর ফ্যান বিতরণ কর্মসূচি

দৈনিক গণআওয়াজ
মে ১১, ২০২৬ ৯:৪০ অপরাহ্ণ
| 98
Link Copied!

আকাশ দাশ সৈকত চট্টগ্রাম:

সামাজিক উন্নয়ন ও মানবিক কাজের মাধ্যমে তরুণদের ঐক্যবদ্ধ করার লক্ষ্য নিয়ে কাজ করে যাওয়া স্বেচ্ছাসেবী সংগঠন ‘মহানগর নবদিগন্ত’-এর উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান বিতরণ করা হয়েছে। সংগঠনের নিয়মিত কর্মসূচি “Sharing Happiness”-এর অংশ হিসেবে সোমবার (১১ মে) এই কার্যক্রম সম্পন্ন হয়।

তীব্র গরমে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম যেন ব্যাহত না হয়, সেই লক্ষ্যে মহানগর মীর নুরুল ইসলাম আদর্শ দাখিল মাদ্রাসা (নূরানি কিন্ডারগার্টেন) এবং মহানগর আইডিয়াল কিন্ডার গার্টেনের শ্রেণিকক্ষগুলোতে ফ্যান স্থাপন করে দেওয়া হয়।

সংগঠনের দায়িত্বশীলরা জানান, শিক্ষার্থীদের জন্য একটি আরামদায়ক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। শিক্ষা ও সমাজসেবার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করাই মহানগর নবদিগন্তের লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।

আরও পড়ুনঃ  বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় সাধারণ সভা অনুষ্ঠিত: পূর্ণাঙ্গ কমিটি গঠন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST