PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

নয়া দিগন্তের পত্রিকার স্টাফ রিপোর্টার আবুল কালাম আজাদ আর নেই

দৈনিক গণআওয়াজ
নভেম্বর ২, ২০২৬ ৩:২৩ অপরাহ্ণ
| 32
Link Copied!
‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার সাংবাদিকতা অঙ্গনের পরিচিত মুখ, প্রবীণ সাংবাদিক ও দৈনিক নয়া দিগন্তের পত্রিকার স্টাফ রিপোর্টার আবুল কালাম আজাদ আর নেই। সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর আকস্মিক মৃত্যুতে বগুড়ার সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
‎‎পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন আবুল কালাম আজাদ। পরে দ্রুত তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।‎দীর্ঘ কর্মজীবনে আবুল কালাম আজাদ বগুড়ার সাংবাদিকতা অঙ্গনে নিষ্ঠা, পেশাদারত্ব ও দক্ষতার স্বাক্ষর রেখেছেন। তিনি দৈনিক নয়া দিগন্তের পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের বগুড়া অফিস, দৈনিক সংগ্রাম, দৈনিক সাতমাথা এবং ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)-এর বগুড়া অফিসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকতার পাশাপাশি সাংগঠনিক কর্মকাণ্ডেও তাঁর সক্রিয় ভূমিকা ছিল। তিনি সাংবাদিক ইউনিয়ন বগুড়া ও বগুড়া প্রেসক্লাবের জ্যেষ্ঠ সদস্য ছিলেন। এ ছাড়া একাধিকবার বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন।‎মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মেয়ে মায়িশা এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। ছেলে জারিফ বগুড়া জিলা স্কুলে অধ্যয়নরত। তাঁর গ্রামের বাড়ি বগুড়ার ধুনট পৌরসভার পশ্চিম ভরণশাহী গ্রামে।‎‎তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সহকর্মী, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়। দীর্ঘদিনের সহকর্মী হিসেবে তাঁর পেশাগত নিষ্ঠা, আন্তরিকতা ও সাংবাদিকতার অভিজ্ঞতার কথা স্মরণ করছেন অনেকে।
‎
‎সাংবাদিক আবুল কালাম আজাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ধুনট উপজেলা প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন টিক্কা, সাধারণ সম্পাদক এম.এ রাশেদ, সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন এবং সাংবাদিক আব্দুল মজিদ ও আতিকুল ইসলাম। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।‎সাংবাদিকতা অঙ্গনে তাঁর দীর্ঘদিনের অবদান সহকর্মী ও শুভানুধ্যায়ীদের স্মৃতিতে অম্লান হয়ে থাকবে। মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত পরিবারকে এ অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন। আমিন।
আরও পড়ুনঃ  যশোরের বাঘারপাড়ায় বাল্যবিয়ে রোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান ইউএনও'র
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST