PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৫২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

চট্টগ্রাম আদালতে ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের বিক্ষোভ 

Editor-3
মে ১১, ২০২৬ ৭:০১ অপরাহ্ণ
| 57
Link Copied!

 

নীল কমল সুশীল (চট্টগ্রাম) প্রতিনিধি :-

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি’র নিরেপক্ষ ও সুষ্ঠু নির্বাচনের আদালত চত্বরে বিক্ষোভ করেন চট্টগ্রাম ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ।

সোমবার দুপুর ১.০০ টায় চট্টগ্রাম আদালত ভবনের সামনে থেকে বিক্ষোভ শুরু করেন।

এডভোকেট কবির হোসেন বলেন,গত ৫ মে নির্বাচন কমিশন তফসিল অনুযায়ী তালিকা প্রকাশ না করে ঐক্যবদ্ধ আইনজীবী প্যানেলের সমঝোতা ভিত্তিতে পদ নেওয়ার অনুরোধ করেন, এটা ধরনের বাকশালি চিন্তা ভাবনা। গণতান্ত্রিক ভোট অধিকার খর্ব করে প্রহসনের নির্বাচন আমরা মানতে পারি না। তাই অবিলম্বে পুর্নতফসিল দিয়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে হবে।

নির্বাচন কমিশনার মনগড়া তালিকা প্রকাশ করে। ফলে নির্বাচন নিরেপক্ষ নির্বাচন শঙ্কা থেকে নির্বাচন পুনর্গঠন ও পুনরায় তফসিল ঘোষণা করার দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে নির্বাচনি তফসিল

এডভোকেট বলেন,বক্তব্যরা আরও বলেন, নির্বাচনে সরকার দলীয় সংগঠনের নগ্ন হস্তক্ষেপ বন্ধ করতে হবে।সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য সমানভাবে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। এবং তফসিল পর নির্বাচনের ফলাফল ঘোষণা না আসা পর্যন্ত কোন রাজনৈতিক দলের নেতাকর্মী এমপি, মন্ত্রী নির্বাচনী কর্মকাণ্ডে অংশ করতে পারবে না।

এছাড়া প্রচারণা ও কর্মকাণ্ডে কোন বহিরাগত অংশগ্রহণ করতে পারবেন না।

এ দাবি আদায়ে সকল সদস্যদের নিয়ে বৃহত্তর আন্দোলনের ঘোষণাও দেন।

সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন,এডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, এডভোকেট শামসুল আলম, এডভোকেট কবির হোসেন,এডভোকেট আরিফুর রহমান, এডভোকেট ফরিদুল আলম,এডভোকেট হোছাইন মুহাম্মদ আশরাফ প্রমুখ।

শেষে চট্টগ্রামে আইনজীবী ভবনের বিভিন্ন লবিতে বিক্ষোভ করেন।

আরও পড়ুনঃ  কলারোয়া প্রতিদিন পরিবারের সংবর্ধনায় সম্মানিত হলেন বিবিকেএ’র কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এবাদুল্লাহ আফজাল
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST