PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:০৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ঝিনাইদহে বীর মুক্তিযোদ্ধাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Editor-3
মে ১১, ২০২৬ ৬:৪৩ অপরাহ্ণ
| 47
Link Copied!

 

​আবুল হাসান, ঝিনাইদহ প্রতিনিধি:

 

​ঝিনাইদহে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সাথে জেলা প্রশাসকের এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১১ মে) বেলা ১১টার সময় জেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

 

​জেলা কমান্ডারের সভাপতিত্বে ও সাংগঠনিক দক্ষতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক। সভায় সভাপতিত্ব করেন জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব আব্দুর রাজ্জাক খান।

 

​মতবিনিময় সভায় ঝিনাইদহ জেলার সকল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল থেকে আগত আহ্বায়ক, সদস্য সচিব এবং বীর মুক্তিযোদ্ধাদের সন্তানরা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

 

​সভায় মুক্তিযোদ্ধাদের কল্যাণে গৃহীত বিভিন্ন পদক্ষেপ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের রক্ষণাবেক্ষণ এবং স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দাবি ও সমস্যার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক মহোদয় মুক্তিযোদ্ধাদের কথা অত্যন্ত গুরুত্বের সাথে শোনেন এবং তাঁদের সকল যৌক্তিক সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।

 

​উপস্থিত বীর মুক্তিযোদ্ধাগণ এ ধরনের আয়োজনের জন্য জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  যশোরের ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নি'খোঁ'জ, সন্ধ্যা পর্যন্ত খুঁজে মেলেন খোঁজ 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST