PriyoKhobor-PNG
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:১৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

এমপি সিরাজের দিকনির্দেশনায় ওসি আতিকুলের নেতৃত্বে সক্রিয় পুলিশ, ফিরছে জননিরাপত্তা

দৈনিক গণআওয়াজ
মে ১১, ২০২৬ ১০:০০ পূর্বাহ্ণ
| 889
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন এসেছে। বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ-এর দিকনির্দেশনা এবং ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম-এর নেতৃত্বে পরিচালিত ধারাবাহিক অভিযানে জনমনে স্বস্তি ফিরতে শুরু করেছে।

গত ৯ ডিসেম্বর ২০২৫ সালে ধুনট থানায় দায়িত্ব গ্রহণের পর থেকেই ওসি আতিকুল ইসলাম অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের আস্থা পুনরুদ্ধারে জোরালো পদক্ষেপ গ্রহণ করেন। তার নেতৃত্বে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, কিশোর গ্যাং, ছিনতাই, অবৈধ বালু উত্তোলন, ফসলি জমির মাটি কাটা ও অবৈধ জমি দখলের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত প্রায় ছয় মাসে ধুনট থানা পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত প্রায় ৪৫০ জনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে রয়েছে মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত আসামি, সাজাপ্রাপ্ত পলাতক আসামি, চিহ্নিত সন্ত্রাসী ও চোরচক্রের সদস্যরা। পুলিশের কঠোর নজরদারি, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং নিয়মিত মোবাইল টহলের কারণে উপজেলার বিভিন্ন এলাকায় অপরাধের মাত্রা আগের তুলনায় অনেকটাই কমেছে বলে দাবি স্থানীয়দের।

একসময় সন্ধ্যার পর উপজেলার বিভিন্ন বাজার, সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতেন। বর্তমানে গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের চেকপোস্ট, টহল বৃদ্ধি এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের ফলে জনমনে স্বস্তি ফিরে এসেছে। ব্যবসায়ী, শিক্ষক, অভিভাবকসহ সচেতন মহল বলছেন, এখন তুলনামূলক নিরাপদ পরিবেশে ব্যবসা-বাণিজ্য ও সামাজিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে।

ওসি আতিকুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর থানার পুলিশ সদস্যদের জনগণের সঙ্গে আরও মানবিক ও পেশাদার আচরণের নির্দেশনা দিয়েছেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত পদক্ষেপ গ্রহণ, ভুক্তভোগীদের সহায়তা প্রদান এবং নিয়মিত বিশেষ অভিযান পরিচালনার কারণে পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়ছে।

শুধু অপরাধ দমন নয়, সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও কাজ করছে ধুনট থানা পুলিশ। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, ব্যবসায়ী সংগঠন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন করা হচ্ছে। তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত রয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও ওসি আতিকুল ইসলামের বিভিন্ন উদ্যোগ প্রশংসা কুড়াচ্ছে। স্থানীয়দের অনেকে মনে করছেন, একজন দায়িত্বশীল ও জনবান্ধব পুলিশ কর্মকর্তার আন্তরিক প্রচেষ্টার ফলেই অল্প সময়ের মধ্যে ধুনটের আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে। পুলিশের কঠোর অবস্থানের কারণে অপরাধীরা আগের মতো প্রকাশ্যে সক্রিয় হতে পারছে না বলেও মন্তব্য করেছেন অনেকে।

স্থানীয় সচেতন মহলের মতে, একটি এলাকার উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে শক্তিশালী আইন-শৃঙ্খলা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বিবেচনায় ধুনট থানার বর্তমান কার্যক্রম সাধারণ মানুষের মাঝে নতুন আশাবাদ তৈরি করেছে। এলাকাবাসীর প্রত্যাশা, এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে অপরাধ আরও কমবে এবং জননিরাপত্তা আরও সুদৃঢ় হবে।

আরও পড়ুনঃ  ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST