PriyoKhobor-PNG
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৫৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কুড়িগ্রামে দাশেরহাটে খাল খননের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী:আসাদুল হাবিব দুলু।

দৈনিক গণআওয়াজ
মে ১০, ২০২৬ ১১:১৭ অপরাহ্ণ
| 109
Link Copied!

রতন রায়:কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রাম, ১০ মে ২০২৬: আগামী ৫ বছরে দেশে ৭ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে বিএনপি সরকার। এ বছরের মধ্যেই খনন হবে দেড় হাজার কিলোমিটার খাল।

রোববার দুপুরে কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নের আরাজী পলাশবাড়ী এলাকায় দাসেরহাট ছড়া থেকে এসিল্যান্ড ছড়া পর্যন্ত সংযোগ খাল পুনঃখননের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

মন্ত্রী বলেন, কুড়িগ্রামে চিহ্নিত ৪টি খাল খনন করলে কৃষকরা ব্যাপক সুবিধা পাবেন। পাশাপাশি খালে মাছ চাষ ও বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে।

বজ্রপাত প্রসঙ্গে ত্রাণমন্ত্রী জানান, উত্তরাঞ্চল ও হাওরাঞ্চলে বজ্রপাত নিরোধক দণ্ড ও বিশেষ আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে। বন্যা ও সাইক্লোন সেন্টারের মতো বজ্রপাত আশ্রয়কেন্দ্রও তৈরি করবে সরকার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও অধ্যাপক হাসিবুর রহমান হাসিব। এছাড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল ও ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন।

আরও পড়ুনঃ  কুরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারে সহায়তার হাত ফাউন্ডেশন এর সচেতনতা কার্যক্রম।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST