PriyoKhobor-PNG
রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:০২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ

গনআওয়াজ অনলাইন ডেক্সঃ
মে ১০, ২০২৬ ৯:১৮ অপরাহ্ণ
| 61
Link Copied!
রাজবাড়ীর গোয়ালন্দে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) প্রেমের ফাঁদে ফেলে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাহিদুল ইসলাম নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (১০ মে) বিকেলে এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেছেন।

নাহিদুল ইসলাম নাফিজ (২০) গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ফকির পাড়ার এলেম মন্ডলের ছেলে। এদিকে ঘটনার মূল হোতা আরেক যুবক পলাতক রয়েছে। 

ভুক্তভোগী কিশোরী ও তার পরিবারের অভিযোগ, ওই কিশোরী স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। স্কুলে যাতায়াতের পথে মূল অভিযুক্তের সঙ্গে কিশোরীর সুসম্পর্ক গড়ে উঠে। গত শনিবার রাত ১০টার দিকে স্কুলছাত্রীকে বাড়ির বাইরে নিয়ে যায় অভিযুক্তরা। এরপর গোয়ালন্দ পৌর শহরের একটি পুকুরপাড়ে নিয়ে মূল অভিযুক্ত ও আটক হওয়া তার বন্ধু কিশোরীকে ধর্ষণ করেন। 

ভুক্তভোগী স্কুলছাত্রী জানিয়েছেন, দুই মাস ধরে ছোটভাকলার শহীদের দোকান এলাকার কুদ্দুস শেখের ছেলে রায়হানের সাথে প্রেমের সম্পর্কে গড়ে ওঠে। শনিবার রাতে মোটরসাইকেলে ঘুরতে যাওয়ার কথা বলে ১০টার দিকে মোটরসাইকেলে করে রায়হানের বাড়ির কাছে একটি ফাঁকা মাঠে নিয়ে যায়। এ সময় তারা দুইজন মদ ও ওষুধ পান করে মেরে ফেলার ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। রাত ১২টার দিকে আমার বাড়ির সামনে নামিয়ে দিতে আসলে চিৎকার করলে স্থানীয় লোকজন নাফিজকে আটক করে। সকালে খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ আটক যুবককে হেফাজতে নেয়। আমি তাদের উপযুক্ত শাস্তি চাই। 

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। সেই সাথে ধর্ষণের শিকার কিশোরীকে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার কাজ চলছে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া ঘটনার মূলহোতা পলাতক যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

আরও পড়ুনঃ  বগুড়া অনলাইন জুয়ার এজেন্ট আটক, ল্যাপটপ-মোবাইল জব্দ

 

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST