PriyoKhobor-PNG
সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ড, এইচডব্লিউপিএল ও বিকেএ’র যৌথ উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ 

Editor-3
মে ১০, ২০২৬ ৭:০৫ অপরাহ্ণ
| 78
Link Copied!

 

সৈয়দ মোহাম্মদ কায়সার চট্টগ্রাম জেলা প্রতিনিধি

চট্টগ্রামে শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতায় বিশেষ শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ড, আন্তর্জাতিক সংস্থা এইচডব্লিউপিএল (HWPL) এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন (বিকেএ)-এর যৌথ উদ্যোগে ১০ মে ২০২৬ তারিখে এ কর্মসূচি আয়োজন করা হয়।

আব্দুর জব্বারের সভাপতিত্বে এবং এম এ সালামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি বেঞ্জামিন কিম ও জ্যাকব।

উদ্বোধনী বক্তব্যে বিকেএ’র কেন্দ্রীয় চেয়ারম্যান, বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ড এর চেয়ারম্যান মুহাম্মদ দিদারুল ইসলাম বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের সৃজনশীল, নৈতিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকের ভূমিকা অপরিহার্য।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির নেতা হেলাল চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে শিক্ষক নেতা ও সাংবাদিক এম নজরুল ইসলাম খান।

এছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ ইব্রাহিম তালুকদার, ড. মো. কামাল হোসেন, জয়নাল আবেদীন, শাহনাজ ইসলাম, মাস্টার মাহমুদুর রহমান, জাফর আহমেদ, নূর মোহাম্মদ বাবলু, মোহাম্মদ রায়হানুল ইসলাম এবং শামসুল আবেদীন সবুজসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষাবিদ ও সংগঠকরা।

চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তিনজন করে শিক্ষক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দক্ষিণ কোরিয়াভিত্তিক আন্তর্জাতিক শান্তি সংস্থা Heavenly Culture, World Peace, Restoration of Light (HWPL)-এর সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। সংস্থাটি বিশ্বব্যাপী শান্তি, শিক্ষা ও মানবিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

প্রশিক্ষণে আধুনিক শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, পাঠ পরিকল্পনা, শিশু মনোবিজ্ঞান, মূল্যায়ন পদ্ধতি এবং একজন আদর্শ শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে ব্যবহারিক ধারণা প্রদান করা হয়।

আয়োজকরা জানান, সফল এ কর্মসূচির পর পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলাতেও এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ  কুড়িগ্রামে অসহায় শিশুদের পাশে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ, বিপুল পরিমান সহায়তা প্রদান
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST