PriyoKhobor-PNG
মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:০১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

নওগাঁর মান্দায় দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার 

দৈনিক গণআওয়াজ
মে ১০, ২০২৬ ৬:৪০ অপরাহ্ণ
| 123
Link Copied!

এস এ বিপ্লব, নিজস্ব প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

শনিবার (০৯ মে) রাত্রি আনুমানিক ০৯-৩০ মিনিটের দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চক সাবাই গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ও পলাতক গ্রেপ্তারকৃতরা হলেন— চক সাবাই গ্রামের সুমন কুমার প্রামাণিকের স্ত্রী শ্রীমতি শিমলা রানী (১৯) এবং রণজিত কুমার প্রামাণিকের স্ত্রী শ্রীমতি সিমা (২৬)। এই ঘটনায় সুমন কুমার প্রামাণিক ও সন্তোষ কুমার প্রামাণিক নামে আরও দুই আসামি বর্তমানে পলাতক রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার এসআই আশীষ কুমার সান্যালের নেতৃত্বে পুলিশের একটি দল দেলুয়াবাড়ী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এমন সময় গোপন সংবাদে জানিতে পারেন যে, চক সাবাই গ্রামে সুমন কুমারের বসতবাড়িতে চোলাই মদ বিক্রয় চলছে। তাৎক্ষনিক পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে দুই নারীকে আটক করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে আরও দুইজন পালিয়ে যায়। পরবর্তীতে নারী কনস্টেবলের সহায়তায় ঘর তল্লাশি করে একটি সিলভারের বড় পাতিল এবং ৪০টি প্লাস্টিকের বোতলে রক্ষিত মোট ৩০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য ১২ হাজার টাকা।

 

মান্দা থানার এসআই আশীষ কুমার সান্যাল জানান, গ্রেফতারকৃত ও পলাতক আসামিরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদক উৎপাদন ও এলাকায় বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  বেলাবোতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা এহসান উল্লাহ পিয়াল গ্রেপ্তার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST