PriyoKhobor-PNG
বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৩৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

এই হত্যার দায় কার? ১৫ হাজার টাকায় জীবন কিনেছেন ফ্যাক্টরি মালিক

Editor-3
মে ১০, ২০২৬ ৬:৩১ অপরাহ্ণ
| 134
Link Copied!

 

সেলিম খান ডেস্ক নিউজ :

আক্কাস আলী (৫৯) পেশায় হকার। ঢাকার ডেমরা থানায় ডগায় পশ্চিম পড়া নিউ টাউন এলাকা আনোয়ার হোসেনের (মহাজন) কাছ থেকে বিভিন্ন হাঁড়ি,পাতিল নিয়ে ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে জীবন ধারণ করতেন। সারাদিন মাল বিক্রি করে সন্ধ্যায় হিসাব দিতে চলে আসে দোকানে।

আক্কাস আলী অন্যান্য দিনের মতো ২১ তারিখ নারায়ণগঞ্জ আড়াই হাজার এলাকায় হকারি করে সন্ধ্যা আনুমানিক ৭ টায় প্রো-একক্টিভ হাসপাতাল সমনে দিয়ে রাস্তা পার হবার সময়।

গার্মেন্টস ব্যাবসায়ী জহিরুল ইসলাম রানা বেপরোয়া গতিতে চালিয়ে আসা গাড়ি দিয়ে ধাক্কা মারে আক্কাজ আলীকে। ঘটনা স্থানে মাথায় থাকা সিলভারের হাড়ি (পাতিল) সব চেপ্টা হয়ে যায়।এ বিষয় আক্কাস আলী সহকর্মী শফিকুল ইসলাম বলেন, দূর্ঘটনার পরে রাস্তার মানুষ তাকে ধরে প্রো-একটিভ হাসপাতালে নিয়ে গিয়েছে।আমরা দেখি তার অবস্থা খুব খারাপ আক্কাজ আলীর পা ভেঙ্গে গিয়েছে, মাথায় তিন জায়গায় ভাঙ্গা, হাতের ভাঙ্গা। এতটা গুরুতর অবস্থায় হাসপাতাল তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।শফিকুল বলেন আমরা আমাদের মহাজনকে ফোন দিলে তিনি সাথে সাথে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে ব্যাবস্থা করে।শফিকুল ইসলাম আরও বলেন গাড়ি দূর্ঘটনা কারি মোটরসাইকেল ততক্ষণে চালাকচতুর রানা সরিয়ে ফলে কিন্তু তাকে স্থানীয় পথচারী ও স্থানীয় ব্যাবসায়ীরা তাকে ধরে ফেলে।

এবিষয়ে হাড়ি,পাতিল মহাজনের আনোয়ার হোসেন বলেন আমি দূর্ঘটনার সময় আমি ঘটনা স্থানে ছিলাম না তবে একজন রিকশা চালক তার হাঁড়ি পাতিলে এনে আমাদের বললে আমি সাথে সাথে আমার লোক পাঠাই, পরে জানতে পারি তার অবস্থা খুব খারাপ হলে আক্কাস ভাইকে আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলে দেয়। জানতে পারি যে ছেলেটা দূর্ঘটনার ঘটিয়েছে সেও হাসপাতালে আছে বলে জানতে পারি। পরে তিনি হাসপাতালে চিকিৎসা চলা অবস্থায় আমি আমার কর্মীরা সাধ্য মত চেষ্টা করছি। তিনি আরও বলেন, আমি শুনেছি মোটরসাইকেল চালকের শশুর ১৫ হাজার টাকা দিয়ে নাকি পালিয়েছে।

নিহতের পরিবার সাংবাদিকদের জানান, আমাদের কাছে আনুমানিক রাত সরে ৭ টার দিকে ফোন আসে। নিহত আক্কাস আলিকে সড়ক দুর্ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছি আপনারা আসেন, তখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসি এসে দেখি আব্বার অবস্থা খুব খারাপ। আমি আব্বা কে নিয়ে ব্যাস্ত হয়ে পরি বলতে বলতে নিহতের মেয়ে জামাই কান্না ভেঙে পরেন। পরে আমার আব্বা কে হাসপাতালে নিয়ে আসা মানুষ বলে যে ছেলেটা দূর্ঘটনার ঘটিয়েছে তার শশুর দেলোয়ার কে দেখিয়ে দেয়, উনি আমার সাথে কাছে এসে জানায়, তিনি হাফেজ মাওলানা এই দায়ভার সকল কিছু তার বলে আকুতি মিনতি করতে থাকে। কিন্তু আমি তখন ব্যাস্ত ছিলাম আমার শশুরকে রক্তের যোগাড় করা নিয়ে, তাকে বলি পারলে আমার বাবার রক্তের ব্যাবস্তা করেন এবং আমার সাথে থাকেন কিন্তুু তিনি রাত আনুমানিক ৪ টার দিকে একজন স্হানীয় মানুষের হাতে নগদ ১০ হাজার টাকা ও বিকাশে ৫ হাজার টাকা দিয়ে হাসপাতাল থেকে দেলোয়ার পালিয়ে যায়। তিনি থাকা কালিন বলেন হাসপাতাল চিকিৎসা সব করে দেবে বলে আমার কাছে তাঁর নাম্বার দিয়ে রাখে।সে হাসপাতাল থেকে যাওয়ার পর থেকে আর ফোন ধরে নাই। ২ দিন পরে রুগীর অবস্থা আরও অবনতি হলে তাকে পরিবার হতে জানানো হলেও তিনি কোন যোগাযোগ করেন নি। ২৮ তারিখ ভোরবেলা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ তে আক্কাস আলী মৃত্যু বরণ করেন।

কিন্তু গাড়ি আটক না হওয়ার জন্য হত্যা করি জহিরুল ইসলাম রানা এখনো দাপিয়ে বেড়াচ্ছেন। রাস্তায় এখনো তার বাইকের গতি বেপরোয়া। হয়তো এখনো আরও একজন জীবন নিতে খোঁজ করছে। জীবনের দাম মাত্র ১৫ হাজার টাকা। আবারও কোন দূর্ঘটনা আবার শশুর দেলোয়ার আবারও ১৫ হাজার টাকা। তার পরে আবারও একজনের মৃত্যু। কিন্তু আইন এখন গার্মেন্টস মালিক কাছে জিম্মি। ১৫ হাজার টাকায় নির্ধারণ করা দেলোয়ার থাকবে অধরা।

এ বিষয়ে দেলোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে দেলোয়ার হোসেনোর স্ত্রী জানান, আমারা ১৫ হাজার টাকা দিয়ে বিষয়টা মিটিয়ে ফেলেছি। এর পরে তার বিষয়ে আমাদের কিছু করার নেই।

এবিষয়ে নিহত আক্কাস আলীর ছেলে আল আমিন মুন্সি বলেন, আমাদের পরিবার বাবার আয়ের উপরে চলতো,মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় মায়ের চিকিৎসা করাতে গিয়ে বাবা এখনো অনেক টাকা ঋণ আছে। সেটাও টানতে হচ্ছে। এর মধ্যে এই দূর্ঘটনার আমার ও আমার পরিবারকে পথে বসিয়ে দিয়েছে।

আরও পড়ুনঃ  কুড়িগ্রামে উচ্চমাএার মাদক ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার আটক-১
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST