PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৩২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া শেরপুরে মহাসড়ক পার হতে গিয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

দৈনিক গণআওয়াজ
মে ১০, ২০২৬ ৬:০৫ অপরাহ্ণ
| 89
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাকের চাপায় জাহাঙ্গীর আলম (৪৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রবিবার (১০ মে ২০২৬) বিকেল ৩টার দিকে উপজেলার শেউয়া বটতলা হাওয়াখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম উপজেলার সুঘাট ইউনিয়নের চককল্যাণী গ্রামের বিলজয়সাগর এলাকার মৃত মাজেম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম মোটরসাইকেলযোগে শেরপুর শহর থেকে প্রয়োজনীয় কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে হাওয়াখানা এলাকায় মহাসড়কের বিভাজকের ফাঁকা অংশ দিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করলে ঢাকা অভিমুখী দ্রুতগতির একটি মাজদা ট্রাক (বগুড়া-ড-১১-২১৪২) তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়।

এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। পরে ট্রাকটির পেছনের চাকা তার মাথার ওপর দিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা ধাওয়া করে ঘাতক ট্রাকটি আটক করে।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইছ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুনঃ  নিখোঁজের ৭ দিন পর অক্ষত রাকিব: ঝিকরগাছা থানার এসআই পলাশের দক্ষতায় হাসল মা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST