PriyoKhobor-PNG
রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৫৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ায় চেতনানাশক প্রয়োগ করে ইজি বাইক চুরি চক্রের গ্রেপ্তার ও উদ্ধার ইজি বাইক ৪

দৈনিক গণআওয়াজ
মে ১০, ২০২৬ ৫:৫৮ অপরাহ্ণ
| 80
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়া জেলার বিভিন্ন এলাকায় যাত্রী সেজে ইজি বাইক চালকদের চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে ইজি বাইক চুরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের ২ নারীসহ ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ। এ সময় চুরি হওয়া ৪টি ইজি বাইক উদ্ধার করা হয়।

শেরপুর থানার মামলা নং-১৬ ও ১৭, গত শনিবার (৯ মে ২০২৬) পেনাল কোডের ৩২৮/৩৭৯/৩৪ ধারায় দায়ের করা মামলার তদন্ত চলাকালে পুলিশ এ সাফল্য অর্জন করে।

পুলিশ সূত্রে জানা যায়, সংঘবদ্ধ চক্রটি যাত্রী সেজে সন্ধ্যার পূর্ব মুহূর্তে ইজি বাইক রিজার্ভ ভাড়া করত। পরে বিভিন্ন স্থানে যাওয়ার কথা বলে সুবিধাজনক নির্জন এলাকায় নিয়ে চালকদের বিভিন্ন খাবারের সঙ্গে চেতনানাশক খাইয়ে অজ্ঞান করে ইজি বাইক নিয়ে পালিয়ে যেত। চক্রটিতে দুই নারী সদস্যও সক্রিয়ভাবে জড়িত ছিল।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বিকাশ চক্রবর্তী গত এক মাস ধরে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে চক্রটিকে শনাক্ত এবং গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান পরিচালনা করেন।

অভিযানের অংশ হিসেবে রবিবার (১০ মে) ভোর ৪টার দিকে শেরপুর উপজেলার দড়িমুকুন্দ গ্রামের শহিদুল হাজীর চাতাল এলাকা থেকে মোছাঃ আংগুরী বেগম (৪৮), পিতা-মোসলেম উদ্দিন, সাং-করমজা পাড়া, থানা-কাহালু, জেলা-বগুড়াকে গ্রেপ্তার করা হয়।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ৬টার দিকে বগুড়া সদর উপজেলার বারোপুর মধ্যপাড়া গ্রাম থেকে মোঃ লিটন প্রাং ওরফে বাটু (৪২), পিতা-মৃত মোখলেছুর রহমান এবং তার স্ত্রী মোছাঃ ছালেহা বিবি (৩৯), উভয় সাং-গোকর্ণ, থানা-কাহালু, জেলা-বগুড়াকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী মোঃ শহিদুল ইসলাম সোহাগ শেখ (৩৭), পিতা-মৃত কুরবান আলী, স্থায়ী ঠিকানা-মালগ্রাম মধ্যপাড়া, বর্তমান ঠিকানা-চান্দাই, থানা ও জেলা-বগুড়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের তথ্যের ভিত্তিতে শহিদুল ইসলাম সোহাগের বাড়ি থেকে ২টি ইজি বাইক, বগুড়া শহরের সূত্রাপুর এলাকার একটি গ্যারেজ থেকে ১টি এবং খান্দার এলাকার আরেকটি গ্যারেজ থেকে আরও ১টি ইজি বাইক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইজি বাইকের মধ্যে রয়েছে সবুজ, লাল ও নীল রঙের মোট ৪টি ইজি বাইক।

আরও পড়ুনঃ  জীবননগর মাদক মামলার ওয়ারেন্টভুক্ত ৪ আসামী গ্রেফতার

পুলিশ জানায়, চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা এবং চুরি হওয়া অন্যান্য যানবাহনের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST