PriyoKhobor-PNG
বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৫৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ার শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় বিএনপি নেতার ছেলে গুরুতর আহত

দৈনিক গণআওয়াজ
মে ১০, ২০২৬ ৩:৪২ অপরাহ্ণ
| 148
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শেরপুর উপজেলার শালফা-গজারিয়া সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন খানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদের ছোট ছেলে আব্দুর রাহিম (১৫)। রবিবার (১০ মে ২০২৬) দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রাহিম শালফা-গজারিয়া সড়ক দিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে শেরপুরগামী ঢাকা বেকারির একটি পিকআপ ভ্যান পেছন দিক থেকে তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। আহত রাহিমের দ্রুত সুস্থতা কামনা করেছেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা।

আরও পড়ুনঃ  রাজশাহী সারদায় জাঁকজমক আয়োজনে এএসপিদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST