PriyoKhobor-PNG
সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:১৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

তাড়াইলের দিগদাইড়ে ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক সম্মেলন

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ৮:১৫ পূর্বাহ্ণ
| 11
Link Copied!

আল-মামুন খান, স্টাফ রিপোর্টারঃ

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ৬নং দিগদাইড় ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৭ সেপ্টেম্বর) বাদ মাগরিব ইউনিয়ন শাখার কার্যালয়ে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন উপজেলা সাংগঠনিক সম্পাদক এইচ এম আরমান, অর্থ সম্পাদক মাওলানা ক্বারী মঞ্জুরুল হক আকন্দ ও সহকারী সেক্রেটারি মুহাম্মদ দিলওয়ার হোসেন (হাতেম)। এছাড়া উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, দায়িত্বশীলদের করণীয় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সভাপতিত্ব করেন দিগদাইড় ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ দিলোয়ার হোসেন জিহাদী।সম্মেলনের শেষ পর্যায়ে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মো. দিলোয়ার হোসেন জিহাদী সভাপতি, মো. রঈস উদ্দিন সেক্রেটারি এবং মো. আঞ্জু রহমান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

আরও পড়ুনঃ  বগুড়া নন্দীগ্রামের ক্যান্সারে আক্রান্ত মোমেনা, চিকিৎসা চালাতে নিঃস্ব পরিবার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST