PriyoKhobor-PNG
মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৪৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া শেরপুরে ছয় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

দৈনিক গণআওয়াজ
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ৭:১২ অপরাহ্ণ
| 54
Link Copied!
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শেরপুর উপজেলায় ছয় বছরের এক শিশুকে বিস্কুট দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে রুহুল আমিন (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।এ ঘটনায় শিশুটির বাবা আমিনুল ইসলাম সোমবার (২৮ সেপ্টেম্বর) শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত রুহুল আমিন উপজেলার সুঘাট ইউনিয়নের সাতারা চুনাতাপাড়া গ্রামের আলতাফ মুন্সির ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে শিশুটি বাড়ির পাশে কয়েকজন সহপাঠীর সঙ্গে খেলছিল। এ সময় রুহুল আমিন তাকে বিস্কুট দেওয়ার কথা বলে নিজের ঘরে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হলে সে কান্নাকাটি শুরু করে বলে পরিবারের অভিযোগ। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি শিশুটির মুখ চেপে ধরে তাকে ভয় দেখান এবং পরে ঘর থেকে বের করে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।শিশুটির নানা আবু তালেব জানান, ঘটনার পর শিশুটি কান্না করতে করতে বাড়িতে ফিরে তার নানী জমিলা বেগমকে বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। শিশুটির বাবা-মা দুজনই ঢাকার একটি পোশাক কারখানায় কর্মরত। খবর পেয়ে তারা কর্মস্থল থেকে ছুটি নিয়ে বাড়িতে ফেরেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে রুহুল আমিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে তার বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি।শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস,এম মঈনুদ্দিন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে র‌্যাব-৫ এর অভিযান পরিত্যক্ত অবস্থায় প্রায় ৯০০ গ্রাম হেরোইন উদ্ধার
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST