PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কুড়িগ্রাম রাজারহাটে প্রধানমন্ত্রীর নির্দেশনায় শুরু হলো খাল খননের উদ্বোধনী যাত্রা

দৈনিক গণআওয়াজ
মে ১০, ২০২৬ ৩:৩৮ অপরাহ্ণ
| 125
Link Copied!

রতন রায় : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী পরিকল্পনা ২০২৬ সাল থেকে আগামী ৫ বছরে দেশের ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনরুদ্ধার কর্মসূচির অংশ হিসেবে শুভ উদ্বোধন হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে।

১০ মে ২০২৬, রোববার সকাল ১১ ঘটিকায় উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের নাখেন্দা এলাকায় দোয়া মোনাজাতের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সামিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।

সরকারি এই উদ্যোগের প্রশংসা করেন রাজারহাট উপজেলা বিএনপির নেতারা। তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদীদল বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট শফিকুল ইসলাম, সদস্য সচিব মোঃ সাইদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ জাকির হোসেন, মোঃ নজরুল ইসলাম ও মোঃ আব্দুল রাজ্জাক।

এছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আব্দুল কুদ্দুস, সদস্য সচিব মোঃ নয়ন আলী; স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আনিছুর রহমান লিটন, সদস্য সচিব মোঃ রুবেল চৌধুরী; ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুস প্রামাণিক-এনসিপি রাজারহাট শাখার আহ্বায়ক ও সদস্য সচিবসহ ১১ দলের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকেরা শুভ উদ্বোধনে অংশ নেন।

উপস্থিত নেতারা সরকারের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে একাত্মতা প্রকাশ করে খাল খননে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

আরও পড়ুনঃ  বাল্যবিবাহ, মাদক ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধে বগুড়া শেরপুরে সচেতনতামূলক সভা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST