
খন্দকার জাহাঙ্গীর হুসাইন
হোমিওপ্যাথি চিকিৎসাবিজ্ঞানের প্রসার, গবেষণা ও আধুনিক চিকিৎসা ভাবনার বিকাশে হোমিওপ্যাথি ডক্টরস ইউনিটি-এর উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে গুণীজন সম্মাননা ও হোমিওপ্যাথি বিজ্ঞান সেমিনার। শনিবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত চিকিৎসক, শিক্ষার্থী ও গবেষণামনস্ক ব্যক্তিদের উপস্থিতিতে মিলনায়তন প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. আলাউদ্দিন আহমেদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রপ্রবাসী খ্যাতিমান হোমিওপ্যাথি চিকিৎসক তারিক ইমাম। তিনি আন্তর্জাতিক পরিসরে হোমিওপ্যাথির সম্ভাবনা, আধুনিক গবেষণার প্রয়োজনীয়তা এবং রোগীকেন্দ্রিক চিকিৎসা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁর বক্তব্যে তরুণ চিকিৎসকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহের সৃষ্টি হয়।
এছাড়াও বক্তব্য রাখেন ডা. খাদেমুল হক, ডা. রেজাউল করিম মোল্লা, ডা. সাইফুদ্দীন খালেদ এবং ডা. আব্দুস সামাদ প্রমুখ। বক্তারা দেশে হোমিওপ্যাথি শিক্ষার মানোন্নয়ন, গবেষণাভিত্তিক চিকিৎসা কার্যক্রম বৃদ্ধি এবং দক্ষ মানবসম্পদ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. জাহিদ হাসান। সেমিনার শেষে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং অংশগ্রহণকারীরা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের বৈজ্ঞানিক আয়োজনের প্রত্যাশা ব্যক্ত


