PriyoKhobor-PNG
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৩১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

ঝিকরগাছার দুই বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে উৎসবমুখর বৃক্ষরোপণ

দৈনিক গণআওয়াজ
জুন ২৯, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ণ
| 58
Link Copied!

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা :

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম গড়ে তোলার লক্ষ্যে যশোরের ঝিকরগাছার দুটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাই স্কুল ও ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম (বি.এম.) হাই স্কুলে দেশব্যাপী একযোগে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালন করা হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে প্রতিটি স্কুলে পৃথকভাবে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাই স্কুলে আয়োজিত কর্মসূচির সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান আজাদ। বিশেষ উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম, সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, আফরোজা খানম, রাজিয়া সুলতানা, সুমা কর্মকার, আমিরুল ইসলাম, স্বপন কুমার ঘোষ, উজ্জ্বল বিশ্বাস, দেবাশীষ বিশ্বাস সহ শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে সচেতনতামূলক বক্তব্য দিয়ে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ রোপণ ও নিয়মিত পরিচর্যা করতে হবে। পরে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণে অংশ নেয় এবং গাছের পরিচর্যার অঙ্গীকার ব্যক্ত করে।

অপরদিকে ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম (বি.এম.) হাই স্কুলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রতিটি শিক্ষার্থীর একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যার অঙ্গীকারই আগামী দিনের সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিদ্যালয়ের সভাপতি মো. আশফাকুজ্জামান খান রনির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুরুল ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মুরাদুন নবী মুরাদ, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. নাজমুল আলমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় এবং বিদ্যালয় প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠান শেষে সবাই ‘পরিবেশ রক্ষা করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগান বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  শাহবাগে মুখোমুখি শিক্ষক-পুলিশ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST