PriyoKhobor-PNG
বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৪৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বাংলাদেশি ব্যাটার হিসেবে যে তালিকার শীর্ষে লিটন !

দৈনিক গণআওয়াজ
মে ৯, ২০২৬ ১০:২৭ অপরাহ্ণ
| 68
Link Copied!

আকাশ দাশ সৈকত

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে নতুন মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশি উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাশ । প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েন লিটন।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ সফরকারী পাকিস্তানের বিপক্ষে ব্যাট হ্তে বড় ইনিংস খেলতে পারেননি লিটন। তবে ব্যক্তিগত ৩৩ রানের মাথায় আউট হওয়ার আগেই নতুন মাইলফলক স্পর্শ করেছেন তারকা এই ব্যাটার। প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ২০০০ রান করা ব্যাটার তিনি ।

২০১৯ সাল থেকে শুরু হওয়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে লিটনের পর তালিকায় দ্বিতীয় মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে তিনি করছেন ৭১ রান। টেস্ট চ্যাম্পিয়নশিপে তাঁর রান ১৮৭৬।

মুশফিকের গড়টা লিটনের চেয়েও ভালো। লিটনের গড় ৩৭.২০, মুশফিকের ৪৩.৬২। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তালিকায় এরপর আছেন যথাক্রমে নাজমুল হোসেন, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ। নাজমুল চলমান মিরপুর টেস্টেও সেঞ্চুরি করেছেন। খেলেছেন ১০১ রানের ইনিংস, টেস্ট চ্যাম্পিয়নশিপে এটি তাঁর পঞ্চম সেঞ্চুরি।

এইদিকে এই তালিকায় শীর্ষে আছেন সাবেক ইংলিশ ব্যাটার জো রুট। তার রান সংখ্যা ৬৪৮০।

আরও পড়ুনঃ  বিশ্বকাপ শেষেই অবসরের ভাবনায় কুর্তোয়া!
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST