PriyoKhobor-PNG
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৩৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বগুড়ায় নবজাতক হত্যার অভিযোগে মা ও সৎ বাবা আটক

দৈনিক গণআওয়াজ
মে ৯, ২০২৬ ৫:০১ অপরাহ্ণ
| 128
Link Copied!

এম,এ রাশেদ,

বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নে নবজাতক সন্তানকে হত্যার পর মরদেহ পুকুরে ফেলে দেওয়ার অভিযোগে এক নারী ও তার বর্তমান স্বামীকে আটক করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

শনিবার (৯ মে ২০২৬) সকালে সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নারুলী এলাকার শুকুর আলীর সঙ্গে প্রায় এক বছর আগে গাবতলী উপজেলার নিপার বিয়ে হয়। দাম্পত্য কলহের জেরে প্রায় ছয় মাস আগে তাদের বিচ্ছেদ ঘটে। পরে চলতি বছরের রমজান মাসে নিপা শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা উত্তরপাড়া গ্রামের নুর আলমের ছেলে দুলালের সঙ্গে দ্বিতীয় বিয়ে করেন।

অভিযোগ রয়েছে, শুক্রবার রাতে নিপা একটি ছেলে সন্তান প্রসব করেন। পরে লোকলজ্জার ভয়ে নবজাতক শিশুটির গলায় ধারালো ব্লেড দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এরপর শিশুটির মরদেহ বাড়ির পাশের একটি পুকুরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

শনিবার সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিপা ও তার বর্তমান স্বামী দুলালকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা ঘটনাটিকে অত্যন্ত নৃশংস ও মর্মান্তিক বলে উল্লেখ করেছেন। তাদের দাবি, এলাকায় এমন ঘটনা আগে কখনও ঘটেনি। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম হোসেন জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে। নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  যশোরে বিভিন্ন প্রকার ভয়-ভীতিসহ হুমকির অভিযোগে থানায় জিডি
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST