PriyoKhobor-PNG
শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৪৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ার শেরপুরে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

দৈনিক গণআওয়াজ
মে ৯, ২০২৬ ৩:০৬ অপরাহ্ণ
| 151
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শেরপুর উপজেলায় ৩০ পিস ইয়াবাসহ আব্দুল মান্নান (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শুক্রবার (৮ মে ২০২৬) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ধুনটমোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল মান্নান বগুড়া সদর উপজেলার দিঘলকান্দি গ্রামের আব্দুল করিমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল মান্নান দীর্ঘদিন ধরে বগুড়া শহর থেকে ইয়াবা সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিলেন। শুক্রবার সন্ধ্যায় তিনি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে শেরপুর উপজেলার ধুনটমোড় এলাকায় অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় শেরপুর থানা পুলিশ।

অভিযানে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হাসান সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  স্কুলছাত্র অপহরণের ঘটনায় আটক ১, কাহালুতে উদ্ধার অপহৃত শিশু                
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST