PriyoKhobor-PNG
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

স্কুলছাত্র অপহরণের ঘটনায় আটক ১, কাহালুতে উদ্ধার অপহৃত শিশু                

দৈনিক গণআওয়াজ
মে ৭, ২০২৬ ৭:২২ অপরাহ্ণ
| 94
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার কাহালু উপজেলায় অপহরণের শিকার এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে স্থানীয় জনগণ। এ ঘটনায় অভিযুক্ত সিফাত (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করে পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

জানা যায়, কাহালু উপজেলার ডোমর গ্রামের রাসেলের ছেলে আন‍্যাস (১৩) গত মঙ্গলবার নিখোঁজ হয়। পরিবারের অভিযোগ, তাকে অপহরণ করা হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৭ মে ২০২৬) সকালে অভিযুক্ত সিফাত এরুইল বাজারে আন‍্যাসের ব্যবহৃত বাইসাইকেল বিক্রি করতে গেলে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে বাইসাইকেলটি শনাক্ত করা হলে তারা সিফাতকে আটক করে।

এদিকে একই দিন ভোরে ডোমর গ্রামে সিফাতের নানা শামসুলের বাড়ি থেকে অপহৃত স্কুলছাত্র আন‍্যাসকে উদ্ধার করে স্থানীয় জনগণ। পরে খবর পেয়ে কাহালু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক সিফাতকে নিজেদের হেফাজতে নেয়।

এলাকাবাসী জানান, সিফাত বগুড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাদুরতলা এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি কাহালু উপজেলার ডোমর গ্রামে তার নানা বাড়িতে বসবাস করছিলেন।

কাহালু থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  সাদুল্লাপুর উপজেলায় ১১নং খোর্দ্দকোমরপুর ইউনিয়নে যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST