PriyoKhobor-PNG
বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৪২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বালিয়াডাঙ্গীতে জাতীয় ছাত্রশক্তির উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

দৈনিক গণআওয়াজ
মে ৮, ২০২৬ ৯:১০ অপরাহ্ণ
| 90
Link Copied!

মোঃ রাসেদুজ্জামান শুভ ||স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ‘জাতীয় ছাত্রশক্তি’র নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। গত ৭ মে ২০২৬ তারিখে জাতীয় ছাত্রশক্তি, ঠাকুরগাঁও জেলা শাখার পক্ষ থেকে আগামী ৬ মাসের জন্য এই কমিটির অনুমোদন প্রদান করা হয়।

 

নবগঠিত এই কমিটিতে জুনাইদ আল ফুয়াদ-কে আহ্বায়ক, মোঃ কাওছার চৌধুরী-কে সদস্য সচিব এবং মোঃ ফরহাদ হোসেন-কে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

 

কমিটির অন্যান্য পদের দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আনছারুল ইসলাম আবির। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন মোঃ হাসানুজ্জামান মাহিন, মোঃ খাদিম আলী মুজাহিদ, মোঃ মুরশেদ মিয়া ও মোঃ মাহফুজ রানা। এছাড়া সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোঃ সাব্বির আলী এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে মোঃ হিমেল বিপ্লব, মোঃ তোফাজ্জল ইসলাম ও মোঃ রমজান আলীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

কমিটিতে সংগঠক হিসেবে উম্মে হাবিবা, মোঃ ইমরান তাহির, মোঃ লতিফুর রহমান, মোঃ সুজন রানা, মোঃ জাহিদ হাসানসহ ৮ জন এবং সদস্য হিসেবে মোঃ শাহিদ নূর আলম, মোঃ জমির উদ্দিন, মোঃ মাসুদ রানাসহ ১৪ জন অন্তর্ভুক্ত রয়েছেন।

 

ঠাকুরগাঁও জেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক মোঃ ইজতিহাদ আজাদ সাওয়াম এবং সদস্য সচিব আব্দুল্লাহ আল ইউসুফ এই কমিটির অনুমোদন স্বাক্ষর করেন। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ছাত্রসমাজের অধিকার রক্ষা ও সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস র‍্যালি ও আলোচনা সভা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST