
নীলকমল সুশীল (চট্টগ্রাম) প্রতিনিধি :-
চট্টগ্রামে আজ “০৮ মে ২০২৬ ইং, রোজ শুক্রবার, সকাল দশটায় “শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সংঘদান, সংবর্ধনা ও আলোচনা সভা-২০২৬ইং”ইপিজেড সিমেন্স হোস্টেল সংলগ্ন, ন্যাশনাল মেরীটাইম ইন্সটিটিউট, মাঠে”অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইসরাফিল খসরু, সদস্য অ্যাডহক কমিটি, বিসিবি ও আন্তজার্তিক বিষয়ক উপ-কমিটি, বিএনপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আতাউর রহমান, অধ্যক্ষ ন্যাশনাল মেরীটাইম ইন্সটিটিউট চট্টগ্রাম, জনাব মোহাম্মদ আতিকুল রহমান ওসি ইপিজেড থানা,
রুবেল বড়ুয়া হৃদয় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট’র ট্রাষ্টি ও সংগঠক চট্টগ্রাম মহানগর বিএনপি, সম্মানিত প্রাক্তন কাউন্সিলর পদপ্রার্থী জামাল খান, প্রধান সর্দ্ধমদেশক হিসেবে উপস্থিত থাকবেন ভদন্ত জ্ঞানানন্দ মহাথের, পোয়াপাড়া শান্তিনিকেতন বৌদ্ধ বিহার, কাউখালী, রাঙ্গামাটি, সর্দ্ধমদেশক হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত শুভবর্ধন মহাথের, অধ্যক্ষ দীলিনালা বনবিহার, দীঘিনালা, খাগড়াছড়ি, ভদন্ত বিজয়ানন্দ মহাথেরো, অধ্যক্ষ, বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহার, আগ্রাবাদ, চট্টগ্রাম ও ভদন্ত বুদ্ধবংশ মহাথের, অধ্যক্ষ, সাধনাটিলা বনবিহার, দীঘিনালা, খাগড়াছড়ি। এই মহান পূন্যময় অনুষ্ঠানে পন্ডিত, প্রাজ্ঞ বিভিন্ন বিহারের মহান ভিক্ষুসংঘ উপস্থিত ছিলেন


