PriyoKhobor-PNG
বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:২৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ার শেরপুর প্লাজা মার্কেটে অগ্নিকাণ্ড, ইলেকট্রনিক্স গোডাউন ভস্মীভূত

দৈনিক গণআওয়াজ
মে ৬, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ণ
| 120
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শেরপুর উপজেলার শেরপুর প্লাজা মার্কেটে অবস্থিত দেবদূত ইলেকট্রনিক্সের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৬ মে ২০২৬) বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে গোডাউনে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভেতরে থাকা মালামাল দাউ দাউ করে জ্বলতে থাকে।

দেবদূত ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী প্রদ্যুৎ কুমার তলাপাত্র জানান, আগুন লাগার সঠিক কারণ তিনি নিশ্চিতভাবে বলতে পারেননি। তবে এতে গোডাউনে থাকা সব মালামাল সম্পূর্ণভাবে পুড়ে গেছে। প্রাথমিকভাবে তার দাবি, এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ  ৩০ দিনে সড়কে পুড়েছে ২১২ যানবাহন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST