PriyoKhobor-PNG
বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৩২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

চট্টগ্রামে প্রকৌশলীদের আইইবি’র ৭৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
মে ৬, ২০২৬ ৮:১৩ অপরাহ্ণ
| 91
Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধিঃ

আজ ৬ মে ২০২৬ তারিখে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা মেধার ভিত্তিতে প্রকৌশলীদের পদায়ন এবং কাজের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান। প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বির্নিমান ও টেকসই উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা অনস্বীকার্য। আইইবি’র মূল লক্ষ্য হচ্ছে প্রকৌশলদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রকৌশল পেশার মানোন্নয়ন, প্রযুক্তিগত নীতিমালা প্রণয়ন ও পরামর্শ প্রদান, গবেষনা ও উদ্ভাবন বিনিয়োগ, ডিজিটাল প্লাটফর্ম উন্নয়ন, প্রকৌশল পেশা ও ব্যবহারিক চর্চার দক্ষতা বৃদ্ধি, নৈতিকতা ও জবাবদিহিতা শক্তিশালী করা। পেশাজীবীদের বিভিন্ন সমস্যাবলীর সমাধানকল্পে কাজ করা, শিক্ষা কার্যক্রম পরিচালনা করা, আন্তর্জাতিক কারিগরি সহায়তা সুযোগ সৃষ্টি করা এবং জাতীয় কারিগরি ইস্যুতে সরকারকে পরামর্শ দেয়া। এছাড়া দেশে জনসচেতনতা বৃদ্ধি, দক্ষ জনশক্তি তৈরী, অবকাঠামো নির্মানে বিএনবিসি অনুযায়ী কনসালটেন্সি সার্ভিস ও ভেটিং সহায়তা প্রদান, অশিক্ষিত ও অদক্ষ বেকারদের কারিগরী প্রশিক্ষণ প্রদান, প্রযুক্তিগত শিক্ষা প্রদান ও প্রসার, প্রকৌশল ও বিএসসি ইঞ্জিনিয়ারিং সমতুল্য এএমআইই ডিগ্রী প্রদান, দেশের সামগ্রিক উন্নয়নকাজে পরামর্শক হিসেবে দায়িত্বপালন, নাগরিক সেবা প্রদান, শ্রমজীবি পেশাজীবিদের কল্যাণ, দেশীয় সংস্কৃতির প্রসারসহ নানা কাজে আইইবি, চট্টগ্রাম কেন্দ্র সর্বদা নিয়োজিত। দেশের বেকার তরুণ সমাজকে প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মোপযোগী করে দেশের বেকার সমস্যা দূরীকরণে আমরা সর্বদা সচেষ্ট। আইইবি, চট্টগ্রাম কেন্দ্র সারা বছরব্যাপী বেকার যুবকদের সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন ট্রেডকোর্স প্রশিক্ষণ এবং এ জাতীয় গুরুত্বপূর্ণ ও কর্মোপযোগী প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করে থাকে।

চট্টগ্রামের স্থানীয় প্রকৌশলীরা মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি প্রকৌশলী মনজারে খোরশেদ, প্রকৌশলী খান মো:আমিনুর রহমান, প্রকৌশলী মো: নুরুল আলম এছাড়া কেন্দ্রীয় কাউন্সিল সদস্য, কাউন্সিল সদস্য, ঔআরসির নেতৃবৃন্দ ও সিনিয়র প্রকৌশলীবৃন্দ উক্ত সংবাদ সম্মেলন অংশ গ্রহণ করেছেন।

আরও পড়ুনঃ  গোবিন্দগঞ্জ উপজেলায় নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST