PriyoKhobor-PNG
বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৩৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

জয়পুরহাট-১ আসনের এমপি’র পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

দৈনিক গণআওয়াজ
মে ৬, ২০২৬ ৭:৪৮ অপরাহ্ণ
| 98
Link Copied!

জয়পুরহাট জেলা সংবাদদাতাঃ

জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির ফজলুর রহমান সাঈদ আজ বুধবার সকালে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

এসময় হাসপাতালে ভর্তিকৃত রোগীদের শারীরিক খোঁজ খবর নেন এবং আউটডোর রোগীদের সাথে কথা বলেন। এছাড়াও হাসপাতালের যন্ত্রপাতির বিষয়ে খোঁজখবর নেন।

পরে তিনি কর্মরত ডাক্তার, নার্স এবং কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। মত বিনিময়কালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নতি বিষয়ে আগামী সংসদ অধিবেশনে কথা বলবেন বলে জানান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ তরুণ কুমার পাল, ডাঃ নুর আমিন, ডাঃ মিনহাজুল ইসলাম, ডাঃ মানসুরা মরিয়ম, ডাঃ দিলরুবা আফরোজ, ডাঃশামীম রাসেল, ডাঃ মাহফুজুল আলম, ডাঃ হাবিবুল হাসান, ডাঃ মারুফা মাহমুদ, নার্সিং সুপারভাইজার সোহেলী আক্তার, সিনিয়র স্টাফ নার্স নাসিমা আক্তার,

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, উপজেলা জামাত ইসলামের আমির সুজাউল করিম, সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, পৌর জামাত ইসলামের আমির মাওলানা আবুল বাশার, সেক্রেটারি গোলাম রাব্বানী সহ হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বাংলাদেশ মুজাহিদ কমিটি কালিহাতী উপজেলা শাখার উদ্যেগে ২৪ এপ্রিল শুক্রবার বাদ আছর ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST