PriyoKhobor-PNG
সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:০৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

জীবননগর সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ যুবক আটক

দৈনিক গণআওয়াজ
মে ৬, ২০২৬ ৩:০০ অপরাহ্ণ
| 129
Link Copied!

জীবননগর প্রতিনিধি:

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ নাজমুল ইসলাম (২৮) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (৫ই মে) রাতে উপজেলার মেদিনীপুর বিওপির আওতাধীন হরিহরনগর গ্রামের একটি আমবাগানের ভেতর হতে তাকে আটক করা হয়। আটক নাজমুল ইসলাম হরিহরনগর গ্রামের মৃত শহিদুলইসলামের ছেলে।

 

বুধবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, মহেশপুর ব্যাটালিয়নের অধীন মেদিনীপুর বিওপির একদল বিজিবি মঙ্গলবার রাত ৯টার দিকে দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬৩/৩-এস হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হরিহরনগর গ্রামের নাজমুলের আমবাগানের ভেতর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

 

অভিযানকালে নাজমুল ইসলামকে আটক করে তার হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ৯০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ, ১টি মোবাইল ফোন ও ২টি সিমকার্ড।

 

এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক ও জব্দকৃত আলামতসহ সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  দাকোপে স্মার্ট কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন। 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST