PriyoKhobor-PNG
বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৫৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বেলাবোতে বীর বাঘবের পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দৈনিক গণআওয়াজ
মে ৬, ২০২৬ ১২:৫৮ অপরাহ্ণ
| 90
Link Copied!

শাহিনুর আক্তার,নরসিংদী প্রতিনিধি :

“শিক্ষিত মা এক সুরভিত ফুল, প্রতিটি ঘর হবে এক একটি স্কুল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর বেলাবো উপজেলার বীর বাঘবের পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক প্রাণবন্ত অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৬ মে) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশের উদ্যোগ নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদরুল আলম রাসেল। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকগণ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন, যা এক মিলনমেলায় পরিণত হয়।

সমাবেশে প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি শিশুর সঠিক বিকাশে পরিবার ও বিদ্যালয়ের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। এ সময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, বাড়ির পড়াশোনায় মনোযোগী হওয়া এবং নৈতিক শিক্ষার চর্চার বিষয়ে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে অভিভাবকরাও তাদের মতামত ও বিভিন্ন গঠনমূলক পরামর্শ তুলে ধরেন। তারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন এবং শিশুদের ভবিষ্যৎ গড়তে শিক্ষক-অভিভাবকের যৌথ উদ্যোগকে আরও জোরদার করার উপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম বৃদ্ধি এবং একটি নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়। সমাবেশ শেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী হিসেবে ইউপি সদস্য, আবেদনে গৃহিণী; নীতিমালা জেনে ব্যবস্থা নেবেন ইউএনও
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST