
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া অঞ্চলের পরিচালক ও বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা সামাদ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ মে ২০২৬) বগুড়া মহানগর মহিলা বিভাগের সাধারণ সম্পাদক মরিয়ম বেগম মুন্নির সভাপতিত্বে এবং উম্মে জারীদ সুমাইয়ার পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর নেত্রী তাজন আক্তার জাহান, ফাতেমা তুজ জোহরা, তানজিন আরা স্বপ্না ও জেলা নেত্রী মাসুদা করিম।
এছাড়াও বক্তব্য দেন শাহজাদী বেগম, সাবেক কাউন্সিলর মঞ্জুযারা মুন্নী, সাবেক কাউন্সিলর জোবাইদা বেগম, সাবেক কাউন্সিলর শিরিন আকতার, খাদিজা বেগম, ফাতেমাতুজ জোহরা, বগুড়া মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহিলা বিভাগের পরিচালক মাসুমা বেগম, নাদিরা বেগম, আম্বিয়া বেগম, নুসরাত জাহান, রুমা খাতুন, কাঞ্চন বেগম, তহমিনা তানি, নাফিসা বেগম, নাসিমা বেগম, রিনা বেগম ও মনিরা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি সাজেদা সামাদ সংবর্ধনা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানান। তিনি বলেন, সমাজে কুরআনের আদর্শ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। জামায়াতে ইসলামী কুরআন-সুন্নাহর ভিত্তিতে পরিচালিত একটি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন উল্লেখ করে তিনি বলেন, এই আদর্শের আলোকে সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরি করা হচ্ছে, যারা ভবিষ্যতে ক্ষুধা, দারিদ্র্য, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, যারা একদিকে উন্নয়নের কথা বলে অন্যদিকে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসে জড়িত, তাদের মাধ্যমে দেশের প্রকৃত কল্যাণ সম্ভব নয়। নৈতিকতা ও উন্নত আমলের সমন্বয়ে নিজেদের গড়ে তোলার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
সংসদ সদস্য হিসেবে নারীদের অধিকার প্রতিষ্ঠা ও মর্যাদা রক্ষায় কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।


