PriyoKhobor-PNG
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৪৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কুড়িগ্রাম রাজারহাটে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত”

দৈনিক গণআওয়াজ
মে ৫, ২০২৬ ৮:০০ অপরাহ্ণ
| 69
Link Copied!

রতন রায়:কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।

আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস-২০২৬ উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুর ১২টায় স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে কেক কেটে দিবসটির উদ্বোধন করা হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফ, শিশু কনসালটেন্ট ডা. উম্মে কুলসুম বিউটি, আবাসিক মেডিকেল অফিসার ডা. প্লাবন সরকার, অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ ডা. সিদরাতুল মুনতাহা। এছাড়াও উপস্থিত ছিলেন মিডওয়াইফ লতা রানী রায়, তীর্থ রাণী, সুইটি আক্তারসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

 

মিডওয়াইফ লতা রানী রায় বলেন, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে মিডওয়াইফদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রসূতি মা ও নবজাতকের স্বাস্থ্যসেবায় তাদের আন্তরিকতা মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

 

দিবসটি উপলক্ষে মিডওয়াইফরা মাতৃস্বাস্থ্য সেবার মানোন্নয়নে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  প্রশংসায় ভাসছেন খোকসা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারী আলিম মিয়া
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST