PriyoKhobor-PNG
রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:১৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

তামাক পণ্যের কর বৃদ্ধি ও বর্ধিত মূল্য নির্ধারণের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

দৈনিক গণআওয়াজ
মে ৪, ২০২৬ ৩:৩১ অপরাহ্ণ
| 3
Link Copied!

আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ

বর্তমান অর্থবছরের জাতীয় বাজেটে তামাক পণ্যের উপর কর বৃদ্ধি ও বর্ধিত মূল্য নির্ধারণের কার্যকর দাবিতে  টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (৪ মে) বেলা ১২ টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র (ডরপ) এর উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে সচেতন নাগরিক ও বিড়ি শ্রমিকরা  অংশগ্রহণ করে।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন, দক্ষিন এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ তামাক ব্যবহারের হার উদ্বেগজনকভাবে সর্বোচ্চ ৩৫.৩শতাংশ। তামাকজনিত রোগের প্রতিবছর প্রায় ২ লক্ষ মানুষের অকালমৃত্যু ঘটেছে।যা একটি গুরুতর জনস্বাস্থ্য সংকট নির্দেশ করে। তাছাড়া, ২০২৪ সালে তামাক ব্যবহারের কারণে স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতির পরিমাণ প্রায় ৮৭ হাজার কোটি টাকা, যা এই খাত থেকে অর্জিত আয়ের দ্বিগুণেরও বেশি। এই ক্ষতি কমাতে, তামাক খাতকে শুধু রাজস্ব আয়ের দৃষ্টিকোণ থেকে না দেখে, কার্যকর কর আরোপের মাধ্যমে তামাকজাত পণ্যের দাম বাড়ানো ছাড়া আর কোনো বিকল্প নেই।মানববন্ধনে বিড়ি শ্রমিকরা দাবি জানিয়েছেন যে, বাজারে যেখানে চাল, ডাল, তেল, লবণসহ অন্য সবকিছুর দাম বাড়ছে, সেখানে বিড়ি ও সিগারেটের দাম যেন খুব বেশি না বাড়ে। ফলে, এগুলো সকলের জন্য, বিশেষ করে আমাদের মতো তরুণ ও স্বল্প আয়ের মানুষের জন্য সহজলভ্য থাকে। এই কারণে তামাক সেবন কমছে না, বরং বাড়ছে। আমরা নিজেরা এই মারাত্মক কাজটি করতে চাই না। নতুন সরকারের কাছে আমাদের দাবি হলো, তামাকজাত পণ্যের দাম বাড়ানো হোক এবং আমাদের মতো বিড়ি শ্রমিকদের জন্য বিকল্প কাজের ব্যবস্থা করা হোক। মানববন্ধন থেকে আসন্ন জাতীয় বাজেটে এসব প্রস্তাব বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন ডরপএর ,তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর জেবা আফরোজা, এডভোকেসি কো অর্ডিনেটর শিলভানা আক্তার, টাঙ্গাইল আঞ্চলিক বিড়ি শ্রমিক সংগঠনের সভাপতি নাজমুল হক,সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া,  সদস্য জয়নব বিবি,সাংবাদিক বোরহান তালুকদারসহ অন্যান্যরা।

আরও পড়ুনঃ  মুন্সিগঞ্জ জেলাবাসীকে ঈদের শুভেচ্ছা বার্তা চেয়ারম্যান (হানা-গ্রুপ) হারুন অর রশিদ। 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST