PriyoKhobor-PNG
শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৫৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

সিন্দুরমতি তীর্থধামের কাদা থেকে উঠে আসছে ইতিহাস!

দৈনিক গণআওয়াজ
মে ২, ২০২৬ ১১:৪৪ অপরাহ্ণ
| 39
Link Copied!

রতন রায় : কুড়িগ্রাম প্রতিনিধি।

কুড়িগ্রামের সিন্দুরমতি এলাকায় একটি পুকুর খনন কাজ চলাকালে মিলছে শত বছরের পুরনো মূল্যবান নিদর্শন। সাম্প্রতিক বৃষ্টির কারণে পুকুরের কাদা নরম হয়ে গেলে ভেসে উঠতে শুরু করে প্রাচীন মূর্তি, স্বর্ণালংকার এবং মানতের মুদ্রা।

স্থানীয় বাসিন্দা কৃষ্ণ চন্দ্র জানান, তিনি নিজেই পুকুর থেকে এক জোড়া প্রাচীন মূর্তি উদ্ধার করেছেন। এর পর থেকেই এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিদিনই উৎসুক মানুষ ভিড় করছেন ঘটনাস্থলে।

স্থানীয়দের ধারণা, এটি কোনো প্রাচীন সভ্যতা বা ধর্মীয় স্থাপনার অংশ হতে পারে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এদিকে প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞদের মতে, যথাযথ তদন্ত ও সংরক্ষণ করা হলে এই নিদর্শনগুলো দেশের ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ তথ্য উন্মোচন করতে পারে।

 

আরও পড়ুনঃ  ধুনটবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুস শুকুর
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST