PriyoKhobor-PNG
বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৩২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়া শিবগঞ্জে মে দিবসের র‍্যালিতে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

দৈনিক গণআওয়াজ
মে ১, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ণ
| 3
Link Copied!

 এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শিবগঞ্জে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিকদের সঙ্গে র‍্যালিতে অংশ নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

শুক্রবার (১ মে ২০২৬) সকাল ১১টায় শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে ফিরে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রমিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

আলোচনা সভায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, বিএনপি সবসময় শ্রমিকবান্ধব রাজনীতিতে বিশ্বাস করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় যে ভিত্তি তৈরি করেছিলেন, তার ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, “বর্তমান সরকার এ দেশকে সিঙ্গাপুর বানাতে চায় না; আমরা এ দেশের মানুষকে সুখে রাখতে চাই।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, শিবগঞ্জ উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল গোফফার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, শিবগঞ্জ গৃহনির্মাণ পরিষদের সভাপতি আশরাফুল ইসলাম, সহ-সভাপতি আমিনুল ইসলাম ও সাইফুল, সাধারণ সম্পাদক জামাল শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাকিম ও মুক্তার, সাংগঠনিক সম্পাদক আজিজুল হকসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুনঃ  মানবসেবায় ওয়ালটন: কাশিমপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST