PriyoKhobor-PNG
রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৪০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস

দৈনিক গণআওয়াজ
মে ১, ২০২৬ ৬:১৬ অপরাহ্ণ
| 70
Link Copied!

মো: সিমান্ত তালুকদার ,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পৃথকভাবে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১ মে) সকালে উপজেলার ধানগড়া বাজার এলাকায় এসব কর্মসূচি পালিত হয়।

 

শ্রমিক দিবস উপলক্ষে রায়গঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আয়নুল হক।

 

এ সময় উপজেলা বিএনপির সভাপতি মো. শামছুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. দুলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, আব্দুল কুদ্দুস মন্ডল এবং রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামানসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

অন্যদিকে একই এলাকায় রায়গঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে পৃথক শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মো. আলী মর্তুজা, সেক্রেটারি ডা. এস এম মুনসুর আলী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা. মো. কামরুল ইসলাম, সেক্রেটারি মো. সুমন আহমেদসহ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

 

দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে শ্রমিকদের ন্যায্য অধিকার, মজুরি বৃদ্ধি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।

আরও পড়ুনঃ  পোরশায় ব্রাকের আয়োজনে স্বপ্নসারথি কিশোরী সদস্যদেরনিয়ে আয় বৃদ্ধি মুলক আলোচনা সভা অনুষ্ঠিত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST