PriyoKhobor-PNG
শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৩৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ার ধর্ষণ মামলার পলাতক আসামী রিপন গাজীপুর থেকে গ্রেপ্তার 

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ৩০, ২০২৬ ৪:১০ অপরাহ্ণ
| 10
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার একটি ধর্ষণ মামলার পলাতক আসামী মোঃ রিপন (৪১) কে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১১টার দিকে গাজীপুর জেলার টঙ্গী থানাধীন পাগার ঈদগাহ রোডের ঝিনু মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প সূত্রে জানা যায়, বগুড়া সদর থানার এফআইআর নং-৬০ (তারিখ: ২০ এপ্রিল ২০২৬) এবং জিআর নং-৩০১/২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(২)/৩০ ধারার মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামী রিপন গ্রেফতার এড়াতে গাজীপুরে আত্মগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ (সিপিএসসি বগুড়া) এবং র‌্যাব-১ (সিপিসি-১, উত্তরা, ঢাকা) এর একটি যৌথ অভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত রিপনের বাড়ি বগুড়া জেলার গাবতলী থানার বেতয়ারকান্দি এলাকায়। তিনি বর্তমানে গাজীপুরের পাগার ঈদগাহ রোড এলাকায় বসবাস করছিলেন।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  বগুড়া দুপচাঁচিয়ায় ট্যাপেন্টাডলসহ ৪ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST