PriyoKhobor-PNG
বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৫২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কয়রার মহেশ্বরীপুরে টিসিবির পণ্য বিতরণ,স্বস্তিতে নিম্নআয়ের মানুষ 

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ২৯, ২০২৬ ১:০৭ অপরাহ্ণ
| 18
Link Copied!

আবির হোসেন ,কয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের তেতুলতলা (বাবুরাবাদ মিনা) বাজারে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কার্ডের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ শুরু হয়েছে। এতে স্বস্তি ফিরেছে নিম্নআয়ের মানুষের মাঝে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে স্থানীয় ডিলার প্রতিষ্ঠান ভাই ভাই স্টোরের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশ্বরীপুর ইউনিয়ন যুবদল নেতা গাজী মহাসিন আলম ও সাইবার দলের নেতা মেহেদি হাসান।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই কার্ডধারী নারী-পুরুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য সংগ্রহ করছেন। ডিলারের মাধ্যমে প্রত্যেক কার্ডধারী পরিবারকে নির্ধারিত পরিমাণ চাল, ডাল, ভোজ্যতেল, চিনি ও সাবান বিতরণ করা হচ্ছে।

বাজারদরের তুলনায় কম দামে পণ্য পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। স্থানীয় বাসিন্দা বারিক হোসেন বলেন, “লাইনে দাঁড়িয়ে কিছুটা কষ্ট হলেও কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাচ্ছি। এতে আমাদের মতো নিম্নআয়ের মানুষের অনেক উপকার হচ্ছে।”

ডিলার সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী স্বচ্ছতার সঙ্গে কার্ডধারীদের মাঝে পণ্য বিতরণ করা হচ্ছে।

স্থানীয়দের দাবি, নিয়মিতভাবে এ কার্যক্রম চালু রাখা এবং পণ্যের সরবরাহ বাড়ানো হলে নিম্নআয়ের মানুষের দুর্ভোগ অনেকটাই কমে আসবে।

আরও পড়ুনঃ  মানবসেবায় ওয়ালটন: কাশিমপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST