PriyoKhobor-PNG
শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৪৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

পাইকগাছায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত 

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ২৮, ২০২৬ ১২:৩৮ অপরাহ্ণ
| 3
Link Copied!

পাইকগাছা ( খুলনা) উপজেলা সংবাদদাতা।।

খুলনার পাইকগাছায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২৮ এপ্রিল মঙ্গলবার সকালে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা লিগ্যাল এইড কমিটি। শুরুতেই আদালত চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির শুভ সুচনা করা হয়। পরে বর্ণাঢ্য এক সচেতনতামূলক র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর আইনজীবী সমিতি মিলনায়তনে উপজেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র সিভিল জজ হযরত আলীর সভাপতিত্বে ” সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ ” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ, সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী, অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জিএম আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক এডভোকেট জিএম আককাছ আলি। সেরেস্তাদার ইকরামুল হক এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আইনজীবী মোজাফফর হাসান, প্রধীশ হালদার, শফিকুল ইসলাম কচি, এফএমএ রাজ্জাক, বেলাল উদ্দিন, রেহেনা পারভীন, রাশনা শারমিন আঁখি ও রোভার গার্ল বৃষ্টি সাধু। দিবসটি পালনে সার্বিক সহযোগিতায় ছিল বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি ফাউন্ডেশন ও ফ্রেন্ডস সংস্থা।

আরও পড়ুনঃ  নওগাঁয় শিক্ষার্থীদের চারা গাছ, স্কুলে বেঞ্চ ও একইসাথে হতদরিদ্রের মাঝে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন 
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST