PriyoKhobor-PNG
শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৫৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ার কাহালুতে ৩০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Editor-3
এপ্রিল ২৭, ২০২৬ ৮:০৫ অপরাহ্ণ
| 4
Link Copied!

এম.এ.রাশেদ,স্টাফ রিপোর্টার: বগুড়ার কাহালু উপজেলায় অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ আমেনা বেগম (৪৪) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া।
গ্রেপ্তারকৃত আমেনা বেগম কাহালু উপজেলার সাঘাটিয়া গ্রামের বাসিন্দা এবং তার স্বামীর নাম শাহজাহান আলী।
সোমবার (২৭ এপ্রিল) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়া ‘খ’ সার্কেলের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আমেনা বেগমের নিজ দখলীয় বসতবাড়ির পূর্বমুখী টিনের চৌচালা শয়নকক্ষ থেকে তাকে আটক করা হয়।
এসময় তার হাতে থাকা একটি সিনথেটিক ব্যাগ তল্লাশি করে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাহালু থানায় উপ-পরিদর্শক শামীমা আক্তার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

আরও পড়ুনঃ  ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উদ্ধারকৃত ৯১টি মোবাইল ফোন ও ৩৫ হাজার টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST