PriyoKhobor-PNG
শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৫০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর
শিরোনাম :

বগুড়া শিবগঞ্জে কিশোরীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ

Editor-3
এপ্রিল ২৭, ২০২৬ ৭:১০ অপরাহ্ণ
| 20
Link Copied!

‎ এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

‎বগুড়ার শিবগঞ্জ উপজেলায় কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রগতি কল্যাণ সংস্থা। সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে কাজ করে আসছে।
‎এরই ধারাবাহিকতায় পিরিয়ডকালীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ কার্যক্রম শুরু করেছে সংগঠনটি।
‎সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আটমুল ইউনিয়নের বেতগাড়ী মীর শাহ আলম বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে স্যানিটারি ন্যাপকিন তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।
‎এসময় তিনি বলেন, দেশে এখনও মাত্র এক-তৃতীয়াংশ নারী পিরিয়ডকালীন সময়ে স্যানিটারি প্যাড ব্যবহার করেন। বাকিরা অস্বাস্থ্যকর পদ্ধতি ব্যবহার করায় নানা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। তাই এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।
‎তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা আলাউদ্দিন, প্রগতি কল্যাণ সংস্থার সভাপতি রশিদুর রহমান রানা, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান, সদস্য প্রভাষক মাহফুজার রহমান, মোহাম্মদ আলীসহ অন্যান্যরা।
‎উল্লেখ্য, প্রগতি কল্যাণ সংস্থা আগামীতেও কিশোরীদের মাঝে নিরাপদ স্যানিটারি ন্যাপকিন বিতরণ ও স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা নিয়েছে।

আরও পড়ুনঃ  নগরবাসী সচেতন না হলে জলাবদ্ধতার স্থায়ী সমাধান সম্ভব নয়” — মেয়র ডা. শাহাদাত হোসেন
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST