PriyoKhobor-PNG
রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:১৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

রায়গঞ্জে গোপাল জিউ মন্দির পরিদর্শন করেছেন ভারতীয় সহকারী হাই কমিশনার

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ২৭, ২০২৬ ৪:০৫ অপরাহ্ণ
| 7
Link Copied!

জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কেন্দ্রীয় শ্রী শ্রী গোপালজিউ মন্দির পরিদর্শন করেছেন ভারতীয় হাই কমিশনের সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার। রোববার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত এ পরিদর্শন ও মতবিনিময় সভায় তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি ডা. শচীন্দ্র নাথ বসাকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং মন্দির পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. কামরুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল খালেক পাটোয়ারী, অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম খান এবং রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসানুজ্জামান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্দিরের পৃষ্ঠপোষক শ্রী উত্তম কুমার রায়, উন্নয়ন সংগঠক শ্রী উজ্জ্বল কুমার রায় এবং পথিকৃৎ শ্রী বিধান কুমার রায়সহ অন্যান্যরা।

পরিদর্শনকালে অতিথিরা মন্দিরের সার্বিক কার্যক্রম ও স্থানীয় ধর্মীয় সম্প্রীতি নিয়ে মতবিনিময় করেন। তারা বলেন, “ধর্মীয় প্রতিষ্ঠান সমাজে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও পড়ুনঃ  কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST