PriyoKhobor-PNG
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:০২
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বগুড়ার চকসূত্রাপুর চামড়াগুদাম এলাকা থেকে ৩ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ২৬, ২০২৬ ১১:২৪ অপরাহ্ণ
| 5
Link Copied!

এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের চকসূত্রাপুর চামড়াগুদাম এলাকার মাদক ব্যবসায়ীদের ‘আঁতুড় ঘর’ হিসেবে পরিচিত একটি স্থান থেকে ৩ গ্রাম হেরোইনসহ মোঃ জালাল উদ্দিন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া জেলা কার্যালয়।

ডিএনসি সূত্রে জানা যায়, রবিবার (২৬ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ জালাল উদ্দিনের দেহ ও বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি খালি সিগারেটের প্যাকেটের ভেতর থেকে সাদা পলিথিনে মোড়ানো ৩টি হেরোইনের পুড়িয়া উদ্ধার করা হয়। প্রতিটি পুড়িয়ার ওজন আনুমানিক ১ গ্রাম করে, মোট ৩ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত মোঃ জালাল উদ্দিন (৩২) ওই এলাকারই বাসিন্দা। তার পিতা মোঃ আলেফ আলী।

অভিযানের পর উপ-পরিদর্শক মোঃ তাহিদুল আলম বাদী হয়ে বগুড়া সদর থানায় তার বিরুদ্ধে একটি নিয়মিত মাদক মামলা দায়ের করেছেন।

ডিএনসি আরও জানায়, উদ্ধারকৃত হেরোইন চালানের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

আরও পড়ুনঃ  চর ফলকন ইউনিয়ন জিয়া মঞ্চের নতুন কমিটি গঠন,আহ্বায়ক সাব্বির, সদস্য সচিব আহাদ
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST