PriyoKhobor-PNG
শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:০৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

চর ফলকন ইউনিয়ন জিয়া মঞ্চের নতুন কমিটি গঠন,আহ্বায়ক সাব্বির, সদস্য সচিব আহাদ

দৈনিক গণআওয়াজ
মে ১৩, ২০২৬ ১১:২৯ পূর্বাহ্ণ
| 111
Link Copied!

হাবিবুর রহমান,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর ফলকন ইউনিয়নে জিয়া মঞ্চের নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভার মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। নতুন এই কমিটিকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।

নবগঠিত কমিটিতে সাব্বির সায়েদ রানাকে আহ্বায়ক এবং আহাদকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাহাদ। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন রাজু, সানোয়ার, নাঈম, সজিব, মিরাজ, ফয়সাল ও রাকিব। সদস্য হিসেবে রাখা হয়েছে ইকবাল মাহমুদ ও ইয়াসিনকে।

কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চের কমলনগর উপজেলা আহ্বায়ক মিরাজ উদ্দিন এবং সদস্য সচিব মনির হোসেন। এসময় স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মিরাজ উদ্দিন বলেন, “দেশ ও জনগণের কল্যাণে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। জিয়া মঞ্চ সবসময় দেশের স্বার্থে এবং মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। নতুন এই কমিটি চর ফলকন ইউনিয়নে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করবে বলে আমরা আশা করছি।”

সদস্য সচিব মনির হোসেন বলেন, “তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রেখে সামাজিক উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করার জন্য জিয়া মঞ্চ কাজ করে যাবে।”

নবগঠিত কমিটির আহ্বায়ক সাব্বির সায়েদ রানা বলেন, “আমাদের উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করবো। চর ফলকন ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সংগঠনকে সুসংগঠিত করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই হবে আমাদের মূল লক্ষ্য।”

সদস্য সচিব আহাদ বলেন, “তরুণদের ঐক্যবদ্ধ করে একটি সুন্দর সমাজ গঠনে আমরা কাজ করতে চাই। সকলের সহযোগিতা ও পরামর্শ নিয়ে সংগঠনের কার্যক্রম পরিচালনা করা হবে।”

আরও পড়ুনঃ  নওগাঁয় অপরাধ দমনে ডিজিটাল সারভিলেন্স এন্ড সাইবার ল্যাব উদ্বোধন

অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত নেতাকর্মীরা নতুন কমিটির সফলতা কামনা করেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST