PriyoKhobor-PNG
শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৫৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

কুষ্টিয়ায় নিখোঁজের একদিন পরে বাগানে মিলল যুবকের মরদেহ

Editor-3
এপ্রিল ২৫, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ণ
| 3
Link Copied!

হৃদয় রায়হান কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে নিখোঁজের একদিন পর হাসিবুল মোল্লা (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের কুশলীবাসা গ্রামের নিজ মালিকানাধীন মেহগনি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত হাসিবুল ওই গ্রামের কৃষক তাজউদ্দিন মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাসিবুল ডিগ্রি পাস ছিলেন এবং দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি প্রায়ই কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যেতেন এবং কয়েকদিন পর আবার ফিরে আসতেন। তবে শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।

পরদিন শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা তার নিজ মেহগনি বাগানে মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের বাবা তাজউদ্দিন মোল্লা বলেন, আমার কোনো শত্রু নেই। ছেলে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। প্রায়ই বাড়ি থেকে বের হয়ে যেত, আবার নিজে থেকেই ফিরে আসত। কিন্তু এবার আর ফেরেনি।

চাঁদপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য তরিকুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যা থেকে সে নিখোঁজ ছিল। পরে আজ মাঠ থেকে মরদেহ পাওয়া যায়। কীভাবে ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।

কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জের রায়গঞ্জে চাঁদা দাবিকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে অপহরণ, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে পৌর যুবদলের এক নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST