PriyoKhobor-PNG
সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৫৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

চিত্রা মহিলা ডিগ্রী কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ২৫, ২০২৬ ৫:২৪ অপরাহ্ণ
| 7
Link Copied!

রবিউল ইসলাম, খুলনা প্রতিনিধি :

খুলনা জেলার চিত্রা মহিলা ডিগ্রী কলেজে জাঁকজমকপূর্ণ পরিবেশে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় এবং বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অত্র কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি ও বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানগণ। স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শিক্ষানুরাগীরা। সার্বিক পরিচালনায় ছিলেন কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান। অতিথিরা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও আধুনিক শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন এবং ভবিষ্যতে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

সংবর্ধনা পর্ব শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীরা নৃত্য, গান, আবৃত্তি ও নাট্য পরিবেশনার মাধ্যমে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য কলেজ কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST