PriyoKhobor-PNG
শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:১০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ২৫, ২০২৬ ৪:৫০ অপরাহ্ণ
| 8
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, খুলনা।।

খুলনা অঞ্চলে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা একটি মিথ্যা অভিযোগ অবশেষে প্রত্যাহার করা হয়েছে। অভিযোগকারী রাজিব হোসেন, যিনি স্থানীয় এক মিষ্টির দোকান মালিক কামাল শেখের ছেলে, ঘটনার প্রকৃত সত্যতা অনুধাবন করে নিজের ভুল স্বীকার করে অভিযোগ তুলে নেন।

লিখিত আবেদনে জানা যায়, খুলনার দাকোপ উপজেলার পানখালী ফেরিঘাট এলাকায় অবস্থিত একটি মিষ্টির দোকানকে কেন্দ্র করে কয়েকজন সংবাদ সংগ্রহকারী সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। শুরুতে রাজিব হোসেন দাবি করেন, কিছু সাংবাদিক তার ব্যবসা নিয়ে নেতিবাচক সংবাদ প্রকাশ করে তাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছেন।

তবে পরবর্তীতে বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করে তিনি বুঝতে পারেন যে অভিযোগটি ছিল সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ বিষয়ে রাজিব হোসেন বলেন,

“আমি ভুল বোঝাবুঝির কারণে অভিযোগ করেছিলাম। পরে বিষয়টি পরিষ্কার হওয়ায় আমি তা প্রত্যাহার করেছি।”

 

তবে তিনি আরও দাবি করেন, কিছু ব্যক্তি ও সাংবাদিক তাকে বিভিন্নভাবে হেনস্তা ও চাপ প্রয়োগ করেছেন, যার কারণে তিনি প্রথমে থানায় অভিযোগ করতে বাধ্য হন।

এদিকে, সংশ্লিষ্ট সাংবাদিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হয়েছে। বিশেষ করে কিছু নিবন্ধিত ও অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাংবাদিকদের সম্মানহানি করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

এ প্রেক্ষিতে, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচারকারী সংশ্লিষ্ট মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল ও ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সাংবাদিক মহল মনে করছে, এ ধরনের মিথ্যা অভিযোগ ও অপপ্রচার শুধু পেশাগত সম্মানহানিই নয়, বরং স্বাধীন সাংবাদিকতার পরিবেশকেও প্রশ্নবিদ্ধ করে। তাই দোষীদের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুনঃ  ধুনটে গরু ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা ও টাকা ছিনতাই, মামলা দায়ের
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST