PriyoKhobor-PNG
সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

সিহালী উচ্চ বিদ্যালয়ে অপরিচ্ছন্নতায় ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ২৫, ২০২৬ ৪:০০ অপরাহ্ণ
| 3
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব ইউনিয়নের সিহালী উচ্চ বিদ্যালয়ে অপরিচ্ছন্ন পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বিদ্যালয়ের একাডেমিক ভবন বরাদ্দপত্র প্রদান এবং প্রস্তাবিত ভবনের স্থান পরিদর্শনে গিয়ে তিনি এ অসন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে বিদ্যালয় মাঠজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা, আবর্জনা ও পলিথিন তার দৃষ্টিগোচর হয়।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, “যে স্থানে শিশু-কিশোররা শিক্ষা গ্রহণ করে, সেই পরিবেশ অবশ্যই পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও শৃঙ্খলাপূর্ণ হওয়া জরুরি। নোংরা পরিবেশ কখনোই মানসম্মত শিক্ষার সহায়ক হতে পারে না।”

ঘটনাস্থলে উপস্থিত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়ের সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব করে তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন।

একই সঙ্গে নবনির্মিত একাডেমিক ভবনের কাজ দ্রুত বাস্তবায়ন এবং পরিবেশগত মান বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।

আরও পড়ুনঃ  পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন প্রাণকৃষ্ণ পুনরায় সভাপতি নির্বাচিত
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST