PriyoKhobor-PNG
, , ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ট্যুরিজম
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নির্বাচন
  15. প্রবাসের খবর

বেলাবোর নারায়নপুরে মধ্যরাতে মোবাইল কোর্ট, ৫ জনের কারাদণ্ড ও জরিমানা

দৈনিক গণআওয়াজ
এপ্রিল ২৫, ২০২৬ ৮:৫৬ পূর্বাহ্ণ
| 12
Link Copied!

শাহিনুর আক্তার,নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর বেলাবো উপজেলার নারায়নপুর ইউনিয়নের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে অভিযান চলে রাত প্রায় ২টা ৩০ মিনিট পর্যন্ত।

অভিযান চলাকালে ওই এলাকার একটি বসতঘরে মাদকদ্রব্য সেবন এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জনসাধারণের শান্তি বিনষ্টের দায়ে ৫ (পাঁচ) জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয়দের মধ্যে এ অভিযানে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় বাসে আগুন, দগ্ধ ৩
আজকের সর্বশেষ সবখবর
  • BD IT HOST

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • Design & Developed by: BD IT HOST